১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আগৈলঝাড়ায় জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত




আগৈলঝাড়ায় জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০১৮, ১৮:৪৯ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে জাতীয় শ্রমিকলীগ আগৈলঝাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন দলীয় নেতাকর্মীরা। এরপর বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র‌্যালী। র‌্যালীটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা চত্বর ঘুরে আবারো দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন. বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক মোঃ আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া প্রমুখ। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থত ছিলেন আওয়ামীলীগ নেতা গিয়াসউদ্দিন মোল্লা, এসএম হেমায়েত উদ্দিন, থানা নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা শ্রমিকলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, রাজিহার ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইলিয়াস তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে জাতির পিতা ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও দেশ ও জাতির অগ্রগতি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ মহিবুল্লাহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET