বরিশালের আগৈলঝাড়ায় এক বৃদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন পূর্ব আস্কর গ্রামের লক্ষ্মী কান্ত বিশ্বাস (৭৩) ও একই বাড়ির লিটন বিশ্বাসের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মী কান্ত বিশ্বাসকে লিটন বিশ্বাস ও তার স্ত্রী পুতুল রাণী বিশ্বাস কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা লক্ষ্মী কান্তকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় লক্ষ্মী কান্তর মেয়ে কাজল রানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে প্রতিপক্ষের আসামী স্বামী লিটন বিশ্বাস ও তার স্ত্রী পুতুল রানীকে শনিবার রাতে পুলিশ গ্রেফতার করে। গতকাল রোববার তাদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।








