বরিশালের আগৈলঝাড়ায় এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা শিশুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দি প্রদানের জন্য বরিশাল প্রেরন করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণি পড়–য়া ১৩ বছরের এক শিশু শিক্ষার্থীকে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রতœপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে বেলুহার গ্রামের বেলাল ভুইয়ার ছেলে অরুন ভুইয়া (২৫) কালাম সরদারের ছেলে মাজেদ সরদার (২২) মুখ চেপে জোর পূর্বক পাশের একটি বাগানে উঠিয়ে নিয়ে যায়। অরুনের সহায়তা ও পাহারায় মাজেদ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে। প্রাথমিক পর্যায়ে স্থানীয় মাতুব্বরা ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ঘটনা জানাজানি হলে শনিবার এসআই আব্বাস ও নাসির উদ্দিন ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ধর্ষিতা শিশুর নানা বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, যার নং-১৩। পিতা পরিত্যাক্ত অসহায় ওই শিশুটি নানা বাড়ি থেকে লেখাপড়া করত। শিশুটিকে ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দি প্রদানের জন্য গতকাল সকালে বরিশাল প্রেরন করা হয়েছে।









