১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু




আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২৫, ২১:২৫ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে বৃষ্টি (১২) ও সাদিয়া(১০) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার মড়ল পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত বৃষ্টি ওই এলাকার স্কুল শিক্ষক চয়নুল আলমের মেয়ে এবং সাদিয়া একই এলাকার আটোভ্যান চালক শাহিনুরের মেয়ে। তারা দুজনেই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার দুপুরে দুই বান্ধবী সাদিয়া ও বৃষ্টি সহ কয়েকজন শিশু মিলে একসাথে চয়নুলের বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সকলেই পুকুরপাড়ে এসে কাপড় পড়তে থাকলে সাদিয়া ও বৃষ্টি আবারও গোসলে নামে। পরে পানিতে ডুব দিলে তারা পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ পর আর উঠতে না দেখে অন্য শিশুরা চিৎকার করে পরিবারের লোকজনকে ডাকে। এসময় স্থানীয়সহ পরিবারের লোকজন দ্রুত এসে পুকুরে নেমে খুঁজাখুঁজি শুরু করে। খুঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানাসূত্রে জানা গেছে, পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যু ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ না আসার কারণে থানায় জিডি করা হয়নি। (রিপোর্ট লেখার সময়: সন্ধা ৬.৪৫ মি:)।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET