১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ঔষধ ফার্মেসীতে জরিমানা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২৫, ১৮:৫৯ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ টি ঔষধ ফার্মেসী থেকে ৮,০০০/- টাকা জরিমানা আদায় হয়েছে। মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উত্তরগেট সংলগ্ন মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মিমি ফার্মেসীতে ২.০০০/-টাকা, ভাই ভাই ফার্মেসীতে ৩.০০০/- টাকা ও ভাই-বোন ফার্মেসীতে ৩.০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের অভিযানে ঔষধ প্রশাসনের তত্বাবধায়ক সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ইউএনও মোঃ আরিফুজ্জামান জানান, অপরিচ্ছন্ন পরিবেশ,ঔষধের মেয়াদ না থাকা সহ ব্যবসায়ীদের বেশ কিছু অসংগতির কারণে তিন ঔষধ ফার্মেসী’র বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০(খ)ধারায় জরিমানা করা হয়েছে। এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর পেয়ে উপজেলার ফকিরগঞ্জ বাজারের বেশ কয়েকজন ঔষধ ব্যবসায়ী তাদের ফার্মেসী বন্ধ রাখতে দেখা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET