১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০১৮, ২০:৩৪ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা’র সভাপতিত্বে ৮ অক্টোবর সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের বক্তব্যে সামান্য বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করা হয়। সভায় ভারতীয় নাগরিকদের রাতের আঁধারে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা বিষয়টি আলোচনায় বিশেষভাবে প্রধান্য পায়। এতে গিরাগাও কোম্পানী কমান্ডার লিয়াকত আলী ও বালাপাড়া কোম্পানী কমান্ডার মহিউদ্দিন বলেন, বিজিবি কঠোর অবস্থানে থাকার কারনে পুশইনের চেষ্টা করে ব্যর্থ হচ্ছে।পুশইন ঠেকাতে সবার সহযোগিতা দরকার। সভায় সারদীয় দুর্গোৎসব সহ স্থানীয় কিছু সমস্যার কথা তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী রায়, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বলরামপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নজরুল ইসলাম, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, সম্পাদক জামিলুর রেজা মানিক,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুশ , উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সম্পাদক জিল্লুর হোসেন সরকার প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET