১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আটোয়ারীতে জাল খারিজ সহ জমি বিক্রেতা আটক অতপর মুচলেকা দিয়ে জামিন




আটোয়ারীতে জাল খারিজ সহ জমি বিক্রেতা আটক অতপর মুচলেকা দিয়ে জামিন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৭:৫৭ | 751 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে জাল খারিজসহ জমি বিক্রেতা আটক, অতপর মুচলেকা দিয়ে জামিনে মুক্তি । ঘটনাটি ঘটেছে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে,১৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে। জানাগেছে, উপজেলার সুখাতি সৌলাপাড়া গ্রামের মৃত পজির উদ্দীনের পুত্র আজিজুল হক জনৈক প্রতিবেশির নিকট জমি বিক্রি করতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে আসে। দলিল লেখক মোঃ আজগর আলী ( লাইসেন্স নং ৬১) জমি বিক্রেতার নিকট হতে কাগজপত্র হাতিয়ে নিয়ে দলিল লেখা শেষ করে সাব রেজিস্ট্রারের কাছে দাখিল করে। সাব রেজিস্ট্রার মোঃ মাহফুজুর রহমান দলিল সহি সম্পাদনের সময় কাগজপত্র নিখুঁতভাবে যাঁচাই করতে গিয়ে জাল খারিজ ধরা পড়ে। যাহার মৌজা – সুখাতি, জে এল নং- ৩১। আগত এস এ খং নং- ৪২৬ ও খারিজ খং নং- ১০৩৬ হইতে ১০৮৫ খতিয়ানের জাল খারিজ নিয়ে জমি রেজিষ্ট্রির বিষয় নিশ্চিত হয়ে জমি বিক্রেতাকে তাৎক্ষনিক আটক করেন। মহুর্তে বিষয়টি এলাকায় ছড়িযে পড়লে শত শত লোক সাব রেজিস্ট্রি অফিসে ভিড় জমায়। সাব রেজিস্ট্রার মোঃ মাহফুজুর রহমান গণমাধ্যমকর্মীদের কাছে জাল সনদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জমির খারিজে সহকারী কমিশনার(ভূমি) ’র স্বাক্ষরটি নকল করা হয়েছে। জাল খারিজ দিয়ে জমি রেজিস্ট্রির ঘটনায় খারিজ, দলিল সহ জমি বিক্রেতাকে আটক করা হয়েছিল। তাকে থানায় সোপর্দ করার প্রস্তুতিকালে তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ এর সুপারিশে জমি বিক্রেতা আজিজুল হক এর নিকট হতে মুচলেকা নিয়ে ওই চেয়ারম্যানের জামিনে দেয়া হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানো হবে। অনেকের মতে আটোয়ারীতে জাল খারিজ ও জাল দলিল প্রস্তুতকারী একটি চক্র কাজ করছে। গোপন তদন্তের মাধ্যমে এই চক্রটির সন্ধান বের করে আইনের আওতায় এনে সাধারন মানুষকে হয়রানী হতে মুক্ত করা সম্ভব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET