২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ১৪:৩৯ | 995 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ পরিবার পরিকল্পন সেবা গ্রহন করি- কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ০৫ নভেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সভাকক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নূর বক্ত। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে এবং সেবা সপ্তাহ সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সূর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজার মোঃ ফখরুল আলম, এফপিআই জাহাঙ্গীর আলম, রাসের মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। সভাপতি তাঁর বক্তব্যে ৭ হতে ১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শতভাগ সফল করতে পরিবার পরিকল্পনা দপ্তরের প্রতিটি কর্মীকে দিক নির্দেশনামুলক পরামর্শ দেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET