৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আটোয়ারীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত মনোজ সভাপতি,ভানু সম্পাদক




আটোয়ারীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত মনোজ সভাপতি,ভানু সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০১৮, ২০:৪১ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ- পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মনোজ রায় হিরু সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। তবে সাধারন সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করায় গতকাল ১৪ সেপ্টেম্বর উপজেলাস্থ কেন্দ্রীয় দুর্গা মন্ডপে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে সমঝোতার ভিত্তিতে বিশিষ্ট ব্যবসায়ী গনেশ চন্দ্র ঘোষ ভানু কে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করে ৫১ সদস্য বিশিষ্ট আটোয়ারী উপজেলা কমিটি অনুমোদন দেন।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মনোজ রায় হিরুর সভাপতিত্বে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্্রীষ্টান ঐক্য পরিষদ, পঞ্চগড় জেলা শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কল্যান কুমার ঘোষ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বিপেন চন্দ্র রায় এবং সঞ্চালনায় ছিলেন উপাধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র রায় ও ইউপি সদস্য সুবাস রায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET