১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০১৮, ১৮:১৫ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :

“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” “ থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ০৯ অক্টোবর মঙ্গলবার মানববন্ধন কর্মসুচির মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপন করা হয়েছে। আটোয়ারী উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন প্রধান সড়কে বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালীন বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী রায়, সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ শাহ্ আলম ইকবাল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নুর বক্ত, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম। উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী সংক্ষিপ্ত বক্তব্য রেখে মানববন্ধন কর্মসুচির সমাপ্তি ঘোষনা করেন। মানববন্ধন কর্মসুচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য, নারী ফোরামের সদস্য, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET