১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে বিজ্ঞান মেলা উদ্বোধন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৯, ১৭:০০ | 797 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ চত্বরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদযাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( অতি: দা:) সৈয়দ মাহমুদ হাসান। উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোঃ হুমায়ুন কবীর, দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক প্রমুখ। আলোচনা সভা শেষে সভপতি সহ অতিথিগণ বিজ্ঞান মেলার ৪৮টি স্টল পরিদর্শন করেন।

অংশ গ্রহণকারী স্টলের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬ টি , মাদরাসা পর্যায়ের ৮ টি এবং কলেজ পর্যায়ের ৪ টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প প্রদর্শণ করা হয়। সুত্র জানায়,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET