২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ১৮:১৩ | 1233 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একত্রিত হই, রুখে দাড়াই’ এ প্রতিপাদ্য নিয়ে সোমবার (৯ ডিসেম্বর) পঞ্চগড়ের আটোয়ারীতে
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালিত
হয়েছে। এসময় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে ব্যানার ,ফেস্টুন সহ
একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক
প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়।
প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা
নির্বাহী অফিসার (অতি: দা:) সৈয়দ মাহমুদ হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন
মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম প্রমুখ। আলোচনা শেষে ‘জয়িতা অন্বেষণে
বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় উপজেলার ৫জন নির্বাচিত জয়িতাকে সম্মাননা
প্রদান করা হয়। জয়িতারা হলেন,(১) অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী
উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের সবিন চন্দ্র বর্মনের স্ত্রী শ্রী
মতি রনজিতা রাণী, (২) শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী
আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর গ্রামের মৃত খলিলুর রহমানের কন্যা শারমিন
আক্তার (সাথী), (৩) সফল জননী নারী মির্জাপুর ইউনিয়নের নলপুখরী গ্রামের মৃত
আব্দুল হামিদের স্ত্রী ফাতেমা বেগম,(৪) নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন
উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের
সৈত্য রায়ের স্ত্রী (পরিত্যাক্ত) শ্রী মতি রহিতা রানী, (৫) সমাজ উন্নয়নের অসামান্য
অবদান রেখেছেন যে নারী তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের আবুল
হোসেনের স্ত্রী জিন্নাতুন নাহার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET