১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আটোয়ারীতে সোভা আদর্শ শিক্ষা নিকেতন-এর চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত




আটোয়ারীতে সোভা আদর্শ শিক্ষা নিকেতন-এর চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ১৯:৫৪ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে সোভা সংস্থা পরিচালিত শিক্ষা প্রকল্পের আওতায় ‘ সোভা আদর্শ শিক্ষা নিকেতন’ -এর বার্ষিক চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভ্যানু ব্যবহার করে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে কেজি, ২য় , ৩য় ও ৪র্থ শ্রেণির ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫জন অনুপস্থিত ছিল। সোভা সংস্থার নির্বাহী পরিচালক এম.এ মজিদ বলেন, সংস্থা কর্তৃক পরিচালিত ‘ সোভা আদর্শ শিক্ষা নিকেতন’ নামে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ও নতুন শিক্ষার্থীদের হাতে সরকারের দেয়া বিনামূল্যের বই ১লা জানুয়ারিতে বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হবে।

কেন্দ্র সচিব, সোভা সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মহেশ চন্দ্র বলেন, আজ বাংলা ও ইংরেজি বিষয়ে পরীক্ষা হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা হতে পরীক্ষার্থীদের নিয়ে আসা অভিভাবকদের মনে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET