১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আটোয়ারীতে স্বার্থ হাসিলের জন্য রাস্তার সরকারি গাছ কর্তন সহ ড্রেন নির্মান




আটোয়ারীতে স্বার্থ হাসিলের জন্য রাস্তার সরকারি গাছ কর্তন সহ ড্রেন নির্মান

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০১৮, ১৭:২৪ | 747 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছোটদাপ ( পুরুন্ডি পুকুর সংলগ্ন) এলাকায় নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাস্তার সরকারি গাছ কৌশলে কেটে উজার করছে। জানাগেছে, উপজেলার ছোটদাপ গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র ইশাহাক আলী ব্যক্তি স্বার্থে চা বাগানের মাঠ সাজাতে রাস্তার সরকারি ( বন বিভাগের রোপনকৃত)গাছ কৌশলে কেটে উজার করছেন। শুধু তাই নয়, জনবহুল চলাচলের গুরুত্বপুর্ন সড়কটির ধার কেটে বিশাল ড্রেন নির্মাণ করেছেন। যা আগামী বর্ষা মৌসুমে এ জন গুরুত্বপুর্ন সড়কটি হুমকি সরুপ। গাছ কাটার ব্যাপারে ইশাহাক আলী বলেন, সরকারি গাছ কাটা ভুল হয়েছে। কাটা গাছগুলি রাধানগর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আমিনুল ইসলাম আটক করে নিয়ে গেছেন। তহশিলদার আমিনুল ইসলাম বলেন, ইউএনও স্যারের নির্দেশে কাটা গাছগুলি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষ ইউএনও স্যার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। এলাকার সচেতন মহল রাস্তার সরকারি গাছ কাটা ও জন গুরুত্বপুর্ন সড়কের ধার কেটে বিশাল ড্রেন করার ব্যাপারে জনস্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET