১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • আটোয়ারীর রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর ও ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম-এর শুভ উদ্বোধন




আটোয়ারীর রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর ও ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম-এর শুভ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০১৮, ১৮:৫৫ | 1161 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ অক্টোবর মংগলবার সততা স্টোর ও ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এর শুভ উদ্বোধন এবং মেধাবী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। উদ্বোধনের পর বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সভাপতি মাহাবুব আলম প্রধান সভাপতিত্ব করেন। অফিস সহকারী দেলোয়ার হোসেন(দেলু)’র সঞ্চালনায় ছাত্রীদের উদ্দেশ্যে অন্যান্যদের মধ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম, দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, বোদা উপজেলার নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হোসনেয়ারা বেগম প্রমুখ। আলোচনার শুরুতেই প্রধান শিক্ষক মোঃ আযুব আলী বিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। বক্তারা বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ডের প্রশংসা করেন এবং বিদ্যালয়ের এই প্রশংসা অব্যাহত বা টেকসই করতে ছাত্রীদের পরামর্শ দেন । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET