শাহাদাৎ হোসেন লাভলু,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন পরিষদে নতুন ভোটারদের মাঝে ২ হাজার জাতীয় এইডি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে, কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী ইউনিয়নে আওয়ামী লীগের যুগ্নআহ্বয়ক ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। এসময়ে উপস্থিত ছিলেন বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিনুরউজ্জামান। বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, ইউপি সচিব হেলালুর উজ্জামান, অনামিকা দত্ত, মারুফ হোসেন, যুবলীগ নেতা কামরুজ্জান রিপন, শহিন আলম, ইনামুল হক, ইউপি সদস্য আতিয়ার রহমান, মাসুম আলী, নজরুল ইসলাম, দিদারুল ইসলাম, কলিম উদ্দীন, সেলিম রেজা সেন্টু, মজিবুল হক, সেলিম উদ্দীন, নেহিমা খাতুন প্রমখ।









