২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত




আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ১৫ ২০১৮, ১৬:০১ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
“সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিহত করে, উন্নয়নের ধারা অব্যাহত রাখুন” এ শ্লোগানটি সামনে রেখে মনুরহাট আলহাজ্ব  আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ অক্টোবর) বেলা ১২ টার সময় আব্দুল হক চৌধুরী কলেজ মিলনায়তনে এ সভা সম্পন্ন হয়। আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহবায়ক মুন্সি মোর্শেদ আলমের সভাপতিত্বে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার। আবদুল হক চৌধুরী কলেজ ছাত্রলীগ’র যুগ্ন-আহবায়ক আরিফুল হক ও তৌহিদুল ইসলামে’র যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও মহামায়া ইউপির সদস্য জমির উদ্দিন বাবু। এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্রলীগ’র সাবেক আহবায়ক আসিফ মজুমদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোঃ ননী,  উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আউয়াল হোসেন পারভেজ, উপজেলা ছাত্রলীগ’র ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলো।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET