রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঞ্চল্যকর শিশু নুশরাতের পরিবারের পাশে দাড়িয়েছেন আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খাঁন। আজ সকালে রামগঞ্জ উপজেলার ২নম্বর নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও কালা মেস্ত্রী বাড়ীর নুশরাতের শোকার্ত পরিবারের মাঝে উপস্থিত হয়ে পরিবারের সকলকে শান্তনা ও সমবেদনা জানিয়ে সার্বক্ষনিক তাদেরকে সকল ধরনের সহযোগীতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য ঃ গত ২৩ মার্চ শুক্রবার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁ গ্রামের কালা মেস্ত্রী বাড়ীর প্রবাসী এরশাদ মিয়ার মাদ্রাসা পড়–য়া ৮ বছরের শিশু কন্যা নুশরাত নিখোঁজ হয়। নিখোঁজের তিনদিন পর ২৬মার্চ সকাল সাড়ে ১১টায় পাশ্ববর্তি কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের ঠাকুর বাড়ীর সামনের ব্রীজের নিচ থেকে শিশু নুশরাতের অর্ধগলিত বস্তা ও ব্যাগভর্তি লাশ উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আ.ক.ম রুহুল আমিন, রামগঞ্জ থানা অফিমার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, ভাদুর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, দরবেশপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, চন্ডীপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূইয়া, লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহেনারা পান্নাসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমূখ।
এদিকে ড. আনোয়ার হোসেন খান দুপুর ১টায় উপজেলার কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি ছাত্রছাত্রীদেরকে ৪টি ল্যাপটপ, ১৫টি সিলিং ফ্যান ও ১৫শত শিক্ষার্থীদেরকে টিফিনবক্স দেওয়ার ঘোষনা দেন।









