১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আশাশুনিতে শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০১৮, ২১:২৩ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরা প্রতিনিধি:- অনুমতি না নিয়ে বাহিরে যাওয়ায় ৩য় শ্রেনীর এক ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। আহত স্কুল ছাত্রীর নাম তমা আক্তার (৭) সে দীঘলারাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ও একই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

আহত স্কুল ছাত্রীর পিতা আলমগীর হোসেন সাতক্ষীরা প্রেসক্লাবে এসে অভিযোগ করেন, তার মেয়ে তমা আক্তার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের দীঘলারাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী। ২০১৭ সালে ২য় শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলা কালে সহকারি শিক্ষক রেশমা খাতুন এক ছাত্রীর খাতায় লিখে দেন। বিয়ষটি প্রধান শিক্ষক আব্দুল মাজেদকে অবহিত করে তমা। এর পর থেকে এই শিক্ষক তমার উপর ক্ষীপ্ত হয়। চলতি বছরের জানুয়ারীতে ৩য় শ্রেণীর নতুন ক্লাস শুরু হলে বিভিন্ন অজুহাতে তমাকে গত ১৫ দিনে দুই বার পিটিয়ে আহত করেছে শিক্ষক রেশমা খাতুন।

তিনি আরো জানান, সোমবার সকালে অনুমতি নানিয়ে ক্লাসের বাহিরে যাওয়ায় বেত দিয়ে হাতে পিঠে মেরে গুরুত্বর আহত করে। পরে স্কুল থেকে তমাকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রধান শিক্ষক আব্দুল মাজেদ জানান,পরীক্ষায় লিখে দেওয়ার কথা তমার পিতা আমার কাছে অভিযোগ করেছিল। তবে আজ আমি অফিসের কাজে ব্যস্ত থাকায় মারপিটের বিষয় আমার জানা নেই।

এবিষয় অভিযুক্ত শিক্ষক রেশমা খাতুরের সেল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET