২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ইউপি চেয়ারম্যান পাভেলের জানাযা নামাজে হাজার হাজার মানুষের ঢল।




ইউপি চেয়ারম্যান পাভেলের জানাযা নামাজে হাজার হাজার মানুষের ঢল।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২৫ ২০২৩, ২১:০১ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদারের জানাযা নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতে জানাযা নামাজ সম্পন্ন হয়। পাভেল হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে পাভেলের বয়স হয়েছিল ৩২ বছর । তিনি এক স্ত্রী,মা,ভাই বোন, ৪ মাসের শিশু সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্তদের রেখে পরপারে পাড়ি জমান। গত মঙ্গলবার (১৬ মে) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুপুরে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ভর্তি শেষে সেখানেও চিকিৎসার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে রেফার্ড করা হয়। পরে দিনাজপুর থেকে হেলিকপ্টার যোগে বুধবার (১৭ মে) বিকাল সাড়ে ৩ টায় ঢাকায় নিয়ে যায়। ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় বুধবার ২৪ মে দিবাগত রাত্রি ১:৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আজ বৃহস্পতিবার (২৫ মে) বিকাল সাড়ে ৫ টায় নন্দগাঁও তালুকদার পাড়া এতিমখানা মাঠে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় ।
তরুণ এই ইউপি চেয়ারম্যানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হরিপুর উপজেলা আওয়ামী লীগ, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ। উল্লেখ্য যে তিনি সফল ভাবে একাধারে
পরিষদের দুই দুইবারের সফল চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET