১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ঈদ করতে বাড়ীতে এসে সড়কে প্রাণ গেল জাপান প্রবাসীর




ঈদ করতে বাড়ীতে এসে সড়কে প্রাণ গেল জাপান প্রবাসীর

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০১ ২০২৫, ০০:৪২ | 732 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে পরিবারের সাথে ঈদ করতে বাড়ীতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মঞ্জু আলম (৫৫) নামে এক জাপান প্রবাসীর মৃত্যু হয়েছে। এতে ঈদের আনন্দ বিষাদে পরিনত হয়েছে ওই পরিবারের।
নিহত প্রবাসী মঞ্জু আলম, ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।
শনিবার (৩১মে) রাত ৮টার দিকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মহেশপুর গোলচত্তর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এঘটনায়  মোটরসাইকেল চালক অভি আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিয়ার রহমান ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মঞ্জু আলম, দীর্ঘ ১০ বছর ধরে স্ত্রী সন্তানসহ জাপানে বসবাস করছেন। সপ্তাহ খানেক আগে জাপান থেকে পরিবারের সাথে ঈদ করতে দেশে আসেন তিনি। বাড়ির নির্মাণ কাজের জন্য টাইলস কিনতে মোটরসাইকেল যোগে স্থানীয় অভি নামের এক প্রতিবেশি যুবকের সাথে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলায় যান। কাজ শেষে সৈয়দপুর থেকে বাড়ি ফেরার পথে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মহেশপুর গোলচত্তর এলাকায় টার্নিং নেয়ার সময় একই দিক থেকে আসা একটি ট্যাঙ্কলরী (তেলবাহী ট্রাক) ধাক্কা দিলে মোটরসাইকেলের চালক অভি (২২) ও আরোহী মঞ্জু আলম ছিটকে পড়ে যান সড়কে। এসময় বাইকের চালক অভি সড়কের বাম পাশে পড়ে গেলে সামান্য আঘাত পায়। অন্যদিকে ডানপাশে ছিটকে পড়ে ট্রাকের চাপায় প্রবাসী মঞ্জু আলম ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ঘাতক ট্যাঙ্কলরীটি দ্রুতগতিতে পালিয়ে যায়। এদিকে ওই প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা।
বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্যাঙ্কলরীটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET