১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত




উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০১৮, ২১:২৩ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এ মালেক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানি ঢুকে পড়ায় মহিমাপুর, কালিকাপুর, জিওল, দাঁদবোরা, পলাশপুর,কালিকাপুর, মাজনাবাড়ি, হাটগাছা, নতুন মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাসরাজবাড়ি বালিকা বিদ্যালয়সহ মোট ২৫ টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, কিছু বিদ্যালয়ে পানি ঢোকায় পাঠদান বন্ধ হয়েছে। কাজিপুর উপজেলার চরাঞ্চলের হাটগাছা, খাসরাজবাড়ি, পলাশপুর, নতুন মাইজবাড়ি, মাজনাবাড়ি, দাতবোড়া, খিরাইকান্দি, শুভগাছা, উজান মেওয়া খোলা, নতুন মাইজবাড়ি, ভাঙ্গারছেও গ্রামে পানি ঢুকে পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে চরাঞ্চলের মানুষ। কাজিপুর উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান জানান, এবারের বন্যায়
কাজিপুরে প্রায় ২শ ২০ হেক্টর রোপা আমন ক্ষেত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET