১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০১৮, ১৪:৫৫ | 752 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসন র্কতৃক আয়োজিত ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপ্তি হয়েছে।
শনিবার(৬ অক্টোবর) রাতে  সমাপণী দিনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপণী দিনে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ শহীদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সা: সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: আক্তারুজ্জামনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড.মকবুল হোসেন বাবু, মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক দিপক কুমার রায়,সদর উপজেলা আ’লীগের সা: সম্পাদক মোশারুল ইসলাম প্রমুখ। মেলায় ১২০ টি  সরকারি,  আধা সরকারি ও বেসরকারি স্টল প্রদর্শন করা হয়। এলজিইডি’ , গণপূর্ত অধিদপ্তরের প্রকল্প ও সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য ও শিক্ষা সহ বিভিন্ন দপ্তরের ১০ রছরের অর্জন সমূহ তুলে ধরতেই সরকারের এই আয়োজন। এ সময় বক্তারা র্বতমান সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ ও উন্নয়ন মুলক কর্মকান্ডের চিত্র জনসম্মুখে তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আ’লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিষ্ঠান সমুহকে পুরস্কার প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ৩দিন ব্যাপী আয়োজিত জাতীয় উন্নয়ন মেলার শেষ দিনে দর্শনার্থীদের ভীড় ছিলো চোখে পড়ার মতো।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET