১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • উন্নয়ন মেলা উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাথে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন




উন্নয়ন মেলা উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাথে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০১৮, ১৫:২৮ | 747 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও প্রতিনিধি :-  প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সরকারের গৃহিত পদক্ষেপ ও উন্নয়ন সমুহ উপস্থাপনের জন্য উন্নয়ন মেলা উদযাপনের লক্ষ্যে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাথে জেলা প্রশাসকের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(৩ অক্টোবর) জেলা প্রশাসকের সভা কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: আক্তারুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনুসর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আখতার হোসেন রাজা প্রমুখ।
আগামী ৪-৬ অক্টোবর ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রায় শতাধিক উন্নয়ন স্টল স্থান পেয়েছে। এছাড়াও উন্নয়ন মেলা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হবে। পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে মেলার উদ্বোধন করা হবে।
উন্নয়ন মেলার উদ্বোধন করবেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)।
মেলা প্রাঙ্গনে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার, জনসাধারণকে সেবা প্রদানের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর একদিন’ শীর্ষক ভিডিও চিত্র প্রদর্শন শেষে সন্ধায় মুক্তিযুদ্ধের চেতনা ও শেখ হাসিনা সরকারের সাফল্য উপজীব্যভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET