নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়ার ৬ নং পাঠাননগর ইউনিয়ন জাসদের প্রতিনিধি সভায় জাসদ নেত্রী ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার বলেন, ১৪ দলের পতাকা তলে থেকে যারা আজ উপজেলা চেয়ারম্যান কিংবা ইউপি চেয়ারম্যান হয়েছে তারাও এমপি হওয়ার ইচ্ছে পোষণ করছেন। শিরীন আখতার স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান’র নাম ধরেই বলেছেন, তারা আমার ছোট ভাই, তারা এমপি হওয়ার ইচ্ছা পোষণ করতেই পারে কিন্তু ১৪ দলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। এসময় শিরীন আখতার আরো বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের মানুষের সেবা কাজ করছি। আমাদের জয় কেউ ঠেকাতে পারবেনা। শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছিলো বিএনপি-জামায়াত। কারণ শেখ হাসিনা বিশ্বে আজ সমাদৃত নেত্রী তাই তারা তাকে বার বার হত্যার চেষ্টা করেছে।

রোববার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাবাজার ছলেমা নজির উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় ইউনিয়ন জাসদের আহবায়ক মোঃ আলী চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক মাহবুবুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী। উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুইয়া প্রমুখ। সভা শেষে এমপি শিরীন আখতার বাংলাবাজার এলাকায় গণসংযোগ করেন।
Please follow and like us:









