৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • করৈয়া স্কুলের প্রধান শিক্ষক গোলাম আপছার বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন।




করৈয়া স্কুলের প্রধান শিক্ষক গোলাম আপছার বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩ ২০১৮, ১২:২০ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সংবাদ বিজ্ঞপ্তিঃ
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউপিস্থ করৈয়া বহু পার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আপছার গত ২ সেপ্টেম্বর থাইল্যান্ডের ক্যাসেটসাট বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয় উচ্চতর প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছেন। গত ১৮ই আগষ্ট  সরকারী ভাবে বাংলাদেশ থেকে বিভিন্ন জেলার ২৬জন শিক্ষককে উচ্চতর প্রশিক্ষণের জন্য থাইল্যান্ড পাঠানো হয়। এর মধ্যে গোলাম আপছার ১৪ দিনের প্রশিক্ষণ শেষ করে ক্যাসেটসাট বিশ্ববিদ্যালয় থেকে সনদপত্র অর্জন করেন। এই উচ্চতর প্রশিক্ষণ বিষয়ে গোলাম আপছার জানান, ঐ দেশের শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক পার্থক্য রয়েছে। ওখানে  প্রতিটি জেলায় একটি বিজ্ঞান স্কুল এন্ড কলেজ রয়েছে। ওখানকার পড়াশোনার জন্য বইয়ের প্রয়োজন হয়না। ওখানে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করে পড়াশোনা করানো হয়।মাল্টিমিডিয়া ক্লাশ নেওয়া হয় প্রতিদিন। তিনি আরো বলেন, থাইল্যান্ড’র ছাত্র-ছাত্রীরা ৪টি বিষয় পড়াশোনা করে গণিত, টেকনোলজি, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং। ক্লাসের পড়াশোনা ক্লাসে শেষ করে দেওয়া হয়। বাড়ির জন্য কোন কাজ বা পড়া দেওয়া হয় না। গোলাম আফছার আরো বলেন, ঐদেশের মানুষের চিন্তাধারা ইতিবাচক। যার কারণে ওখানকার পড়াশোনা, পরিবেশ সবকিছু উন্নত। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা জন্য কি কোন মেসেজ আছে আপনার? এমন প্রশ্নের জবাবে এ প্রধান শিক্ষক বলেন, সরকার যদি প্রতি বিভাগে অন্তত একটি করে বিজ্ঞান কলেজ স্থাপন করতে পারে এবং আমাদের ধ্যান ধারণা যদি একটু পরিবর্তন করে ইতিবাচক করতে পারি আমরাও অচিরে আমাদের লক্ষ্যভেদ করতে পারবো। তিনি আন্তরিক ভাবে সরকার কে ধন্যবাদ জানান তাকে এই প্রশিক্ষণ  গ্রহন করার সুযোগ দেওয়ার জন্য।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET