পটুুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে এক পোশাক শ্রমিককে ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে ইউনিয়নের লোন্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
.এ সময় ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।গ্রেফতাররা হলেন- মোড়ল বাহিনীর প্রধান পলাশ মোড়ল, তার সহযোগী দোলন।কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, ওই গ্রামের এক পোশাক শ্রমিককে ১৮ জানুয়ারি রাতভর ধর্ষণ করেন পলাশ মোড়ল।
ঘটনা ফাঁস করলে হত্যার হুমকি ও তার মাকে আটকে রাখেন তিনি। ওই ঘটনায় ২২ জানুয়ারি ধর্ষিতার মাকে উদ্ধার করে পুলিশ। ওইদিন চারজনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার নারীর মা।ওসি মনির আরো জানান, মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছিল। গ্রেফতার পলাশ ও দোলনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে এখনো অভিযান চলছে।









