, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কলারোয়ায় মহিলা মাদক ব্যবসায়ীসহ ৪ আসামী আটক ! গাঁজা উদ্ধার!




কলারোয়ায় মহিলা মাদক ব্যবসায়ীসহ ৪ আসামী আটক ! গাঁজা উদ্ধার!

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০১৮, ১৮:০৭ | 787 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় গাঁজা উদ্ধারসহ মহিলা মাদক ব্যবসায়ী, জামায়াতকর্মী ও পলাতক আসামীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাতে পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মহিলাসহ ৪ আসামীকে আটক করা হয়।
আটক আসামীরা হলেন পৌরসদরের গোপিনাথপুর গ্রামের গাঁজা ব্যবসায়ী আবুল হোসেনের স্ত্রী সুফিয়া খাতুন (৫০), জামায়াতকর্মী উপজেলার মানিকনগর গ্রামের ইসমাইল মোড়লের ছেলে রুহুল কুদ্দুস (৪৪),কামারালী গ্রামের সোবহান মোড়লের ছেলে আব্দুল আলিম (৪৩), ও থানার জিআর ২১৪/১৬ মামলার পলাতক আসামী সদরের ঝিকরা গ্রামের জামসেদ আলীর ছেলে জাকির হোসেন (৪৭)।
আটক মহিলার বসত বাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজা ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করে, আর পুরাতন মামলায় বাকি আসামীদের বাড়ি থেকে আটক করেন।
মহিলা গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনে মামলা নং (১৮) তাং ৯/৪/১৮ দায়ের করা হয়েছে এবং আটকদের মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET