২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কাজিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ২০:৫৩ | 761 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 বিরুদ্ধে আমরা সবাই একতাবদ্ধ ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কাজিপুরে সোমবার ৯ (ডিসেম্বর) সকাল ১০ টায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে কাজিপুর-সিরাজগঞ্জ রোডে মানববন্ধনে উপজেলা প্রশাসন কর্মকর্তাগণ, পরিষদ বর্গ,উপজেলা ও ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সততা সংঘের সদস্য বৃন্দ অংশ গ্রহন করেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মাদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন সাকার, এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার,কাজিপুর সদর ইউনিয়ন এর চেয়ারম্যান টি এম আতিকুর রহমান , মেঘাই ই, ইউ ,আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকি, চালিতাডাঙ্গা ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহা সহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার ফরিদ উদ্দিন , দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পদক শফিকুল ইসলামসহ আরো অনেকে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET