সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মাদকের আখড়া নামে পরিচিত দূর্গম চরাঞ্চলের ৬টি ইউনিয়নে মাদকের রমরমা ব্যবসা চলমান। উপজেলার নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি মাদকের বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতার করলেও বন্ধ হয়নি এই কারবারি।
উপজেলার নাটুয়ারপাড়া, ভেটুয়া, পানাগাড়ি, তেকানী, শালগ্রাম, কুমারিয়া বাড়ী, রঘুনাথপুর এলাকায় ভোর থেকে রাত্র পর্যন্ত অবাধেই কেনাবেচা হচ্ছে মাদক। নৌ ও সড়ক পথে মাদক এসে ছড়িয়ে পড়ে এলাকার বিভিন্ন জায়গায়। পাইকারি কেনাবেচা চলে এই মাদক অভয়ারণ্যে।
এলাকাবাসির অভিযোগ পুলিশ ও রাজনীতিকদের ছত্রছায়ায় চলছে এ মাদক ব্যবসা। এই মাদক ব্যবসায়িদের কাছে মেলে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা সহ নানা ধরনের ইনজেকশন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাদকসেবি জানান নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী কয়েকদিনের অভিযানের ফলে মাদকের আনাগোনা একটু কমেছিল। কিন্তু অভিযান ঢিলেঢালা হওয়াতে বর্তমানে সবধরনের মাদক পাওয়া যাচ্ছে। পুলিশের অভিযানে মাদকসেবিদের কয়েকজন আটক হলেও ছাড়া পাচ্ছে অনায়াসে।
চরাঞ্চলের মাদকের কেনা বেঁচার বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলার ১২নং মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর।
অন্যদিকে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম মাদক বিক্রির বিষয়টি অস্বীকার করেন।
Please follow and like us:









