১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কালীগঞ্জ থেকে গ্রীল কেটে চুরি হওয়া ডিসকভার মটর সাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার




কালীগঞ্জ থেকে গ্রীল কেটে চুরি হওয়া ডিসকভার মটর সাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৩:১৩ | 729 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে গ্রীল কেটে চুরি হওয়া একটি বাজাজ ডিসকভার মটর সাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পোনা গ্রাম থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। তবে মোটর সাইকেলে চুরির সাথে জড়িত কাউকে আটক করতে পারিনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালীগঞ্জ থানার এসআই অমিত কুমার দাস জানান, গত ৮ সেপ্টেম্বর উপজেলার বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের মৃত ইউসুফ আলী মন্ডলের ছেলে আশিক ইকবালের বাড়ির গ্রীল কেটে চোরেরা ১৩৫ সিসি বাজাজ ডিসকভার (ঝিনাইদহ ল ১১-০৮৪৫) লাল রংঙের একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, চুরির ঘটনায় থানায় মামলার পর তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত কুমার গোপন সংবাদ পেয়ে গোপালগঞ্জের কাশিয়ানি পুলিশের সহযোগিতায় পোনা গ্রাম থেকে মোটর সাইকেলটি উদ্ধার করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET