ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় এক ব্যক্তিকে মারধর করে তার সামনেই তার স্ত্রীকে ধর্ষণ করেছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় ধর্ষণের মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ওই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের গতকাল সকালে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লার ব্রা??হ্মণপাড়া উপজেলার শশীদল দক্ষিণ পাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. নজরুল ইসলাম নজির(৩৫), নসু মিয়ার ছেলে মো. মাহাবুব প্রকাশ লাবু(৩২), মৃত আবদুল খালেকের ছেলে সাদ্দাম হোসেন (২৫), আবদুল ছামেদ খন্দকারের ছেলে মো. নাছির আহাম্মদ খন্দকার(৪০) ও মৃত মুলফত আলীর ছেলে মো. জমির (৫০)।
পুলিশ, ভূক্তভোগির পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। বাবার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা এলাকায়। গত শনিবার স্বামীকে সঙ্গে নিয়ে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠেন তারা।









