, , ,

শিরোনামঃ-




কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৪ জনের মৃত্যু

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জুলাই ২৪ ২০২১, ১৪:৩৪ | 958 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৩ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ছিল ১৭ জন। শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো: মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ স্বাভাবিক রয়েছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শনিবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ২২৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৬৮ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৬০ জন।
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে ২৩ জুলাই জেলায় ২০৭ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ২০ ভাগ। ক্রমশঃ শনাক্তের হার বাড়ছে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৮৫ জন। নতুন করে শনাক্ত হওয়া ৬৭ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ৩৬ জন, কুমারখালী উপজেলায় ১৩. দৌলতপুর উপজেলায় ০৪ জন, ভেড়ামারা উপজেলায় ০৮, মিরপুর উপজেলায় ০৪ জন ও খোকসা উপজেলায় ০২ জন। এখন পর্যন্ত জেলায় ৮১ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৭ হাজার ১৮৯ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬০৯ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২৩২ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৩৭৭ জন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET