কুষ্টিয়ায় দুলাভাই কর্তৃক শালীকাকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা করা হয়েছে।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কুমারখালী উপজেলা আলাউদ্দিন নগর সোপুকুরিয়া গ্রামের এ ঘটনা ঘটে। জানাযায়, পুত্রবধূ শশুর শাশুড়ি নামাজের জন্য ঘরে যায়, এদিকে শালিকা নিজের প্রয়োজন সারতে বাথরুমে গেলে ওৎপেতে থাকা দুলাভাই মানিক ( ৩৮) পিতা আজাদ হোসেন এবং তার সহযোগীরা অতর্কিত ভাবে জবাই করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
রাশিদা খাতুন অনিয়া (১৯) আত্মরক্ষার চেষ্টা করে। এই সময় সন্ত্রাসীদের উদ্দেশ্য সফল না হলে ও মারাত্মকভাবে ছুরিকাঘাত এর শিকার হন তার চিৎকারে পাড়া-প্রতিবেশীরা এগিয়ে আসে এবং তাকে দ্রুত মুমূর্ষু অবস্থায় কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তার গলায় আটটি সিলাই দেওয়া হয়। এই বিষয়ে রাশিদা খাতুন অনিয়ার স্বামী মামুন (২৫) জানান, দীর্ঘদিন ধরে দুলাভাই মানিক হত্যার হুমকি দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় সময় বুঝে আজ সন্ধ্যায় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমতাবস্থায় সে এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু কেন তার উপর হামলা করা হয়েছে তা জানাযায়নি।









