বহুল আলোচিত ইমন হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনে অভিযুক্ত ৩ আসামীর একদিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। ওই মামলার তদন্ত কর্মকর্তা এস আই মুন্সি মাহফিজুর রহমান আমলী আদালতে (মিরপুর) আসামীদের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আজ ৩ ডিসেম্বর আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দেলোয়ার হোসেন ৩ আসামীর একদিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য গত ২০ নভেম্বর কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড যোগীপুল মহল্লায় অবস্থিত সমর্পণ নামের মাদক নিরাময় কেন্দ্রে ইমন (২০) নামের এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়।
ইমন মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রামের রিপনের ছেলে।









