১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০১৮, ১৮:১১ | 757 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকেঃ
সড়ক পরিবহন আইনে শ্রমিক স্বার্থ বিরোধী ধারাগুলো বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১১টায় কুড়িগ্রাম কে.সি রোডে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়। এসময় শ্রমিকরা ৮দফা দাবি পুরণে সরকারকে অনুরোধ জানায়।
এসময় বক্তব্য রাখেন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রাসেল, সহ-সাধারণ সম্পাদক নুর আমিন মিলন, ট্রাক-ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, কার্যকরী সভাপতি মকবুল হোসেন, রৌমারী উপজেলা সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আনিছুর রহমান ছক্কু, চিলমারী সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সাহেব আলী, উলিপুর সভাপতি হামিদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু, রবিউল ইসলাম গামা, মিজানুর রহমান, মন্টু কুমার, নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা গত ১৯ আগস্ট জাতীয় সংসদে সড়ক আইন ২০১৮ পাশ করার পর শ্রমিক স্বার্থ বিরোধী আইন বাতিলসহ সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে সকল মামলায় জামিনযোগ্য বিধান সন্নিবেশের দাবি, শ্রমিক দন্ডে ৫ লক্ষ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা অর্থদন্ডের বিধান রাখা, সড়ক দুর্ঘটনায় জটিলতর মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধিকে অন্তর্ভূক্ত রাখা, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ৮ম শ্রেণি পাশের পরিবর্তে ৫ম শ্রেণি নির্ধারণ করা, কাগজপত্র চেকিং এর নামে সড়ক পুলিশের অহেতুক হয়রাণি বন্ধ করা, ওয়েস্কেলে জরিমানার পরিমাণ কমানো ও কারাদন্ডের বিধান বাতিল করা, আইনের কোন কোন ধারায় অর্থদন্ডের উল্লেখ না থাকায় জটিলতা পরিহারে বিতর্কিত ধারার সংশোধন করা এবং আলোচনার মাধ্যমে আইন সংশোধনের উদ্যোগ নেয়া।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET