মো; জুলেল রানা :
কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের (৩২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর ইউনিয়নের মোল্লারচর সীমান্তে খাটিয়ামারী বিলের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, খাটিয়ামারী বিলের পশ্চিম পাশে ধানক্ষেতে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গলাকাটা ছাড়াও নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর আলম জানান, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:









