১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কুড়িগ্রামে যুবক-যুবতির মরদেহ উদ্ধার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৩:১০ | 736 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকেঃ
কুড়িগ্রামে যুবক-যুবতির মরদেহ উদ্ধার করেছে কুড়িগ্রাম থানা পুলিশ। ১৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় কুড়িগ্রাম কেতার মোড় এলাকা থেকে ওই দুই যুগলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, কুড়িগ্রাম শহরতলির কেতার মোড়ে এক ভবনের পাশে স্থানীয় লোকজন সকাল ৭টার দিকে ওই দুই যুবক যুবতির মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় জনতা থানায় খবর দিলে থানা পুলিশ মরদেহ দু’টি সকাল ১০টায় এলাকাবাসীর উপস্থিতি উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা এবং পুলিশ সূত্র জানায়, হত্যাকান্ডের শিকার হওয়া যুবক নাগদাহ পূর্ব কল্যাণ এলাকার সৈয়দ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (১৯) এবং যুবতিটি হলো কৃষ্ণপুর মতিরভিটা গ্রামের জোবেদ আলীর কন্যা সেলিনা (১৬)।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রওশন জামিল জানান, লাশ দু’টির প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে তারা পরিকল্পিত হত্যাকান্ডের শিকার। এদের মধ্যে প্রেম ঘটিত ঘটনা নিহিত থাকতে পারে। লাশ ময়নাতদন্ত শেষে প্রকৃত তথ্য উদ্ঘাটন পূর্বক দোষীদের বিরোধী ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET