যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে সমাধানের বাস্তবায়নে সাতাইশকাটি ব্রাম্মনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার দুপুরে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় প্রবীণ সমাবেশ, প্রবীণদের বনভোজন, প্রবীণ সম্মাননা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পাঁজিয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিনের সভাপতিত্বে ও সমাধানের প্রোগ্রাম অফিসার রম্য লেখক ছড়াকার মুনছুর আলীর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও ইউপি সদস্য আব্দুল হালিম। সমাবেশে নাট্যপরিচালক ও নাট্যাভিনেতা হিসাবে এলাকায় বিশেষ সুনাম অর্জন করায় মাদারডাঙ্গা গ্রামের মৃত সুধাংশু রায়ের পূত্র মৃণাল কান্তি রায়কে সম্মাননা প্রদান করা হয়।









