এস আর সঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শনিবার বিকালে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল মজিদের সভাপতিত্বে ত্রিমোহিনী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, জি এম হাসান, উপজেলা যুব সংহতির সভাপতি আব্দুল আহাদ, ইউপি সদস্য আশরাফ প্রমুখ।
Please follow and like us:









