কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের অগ্রযাত্রা রুখতে একটি মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে উপজেলা যুবলীগের আহবায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বলেন, কেশবপুর উপজেলা যুবলীগের বর্তমান কর্মকান্ডে ইশ্বার্ণিত হয়ে এবং যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড বাধাগ্রস্থ করতে একটি মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে পাঁজিয়া বাজারের বিভিন্ন স্থানে লিফলেট ছড়ানো হয়েছে। ওই লিফলেটে যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু ও তার ভাই যুবলীগের নেতা নাজমূল চাঁদাবাজি করেছে এমন ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। কোন ধরনের প্রমান ছাড়াই একটি মহল উপজেলা যুবলীগকে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন অপচেষ্টা অব্যহত রেখেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরো জানান, সোমবার সকালে পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর গ্রামের ঈমান আলীর ছেলে সাজ্জাত হোসেনকে ওই লিফলেট বিতরণের সময় এলাকাবাসীরা হাতে নাতে ধরে ফেলে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে তিনি জানান।
তিনি দাবি করে বলেন, বর্তমান উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ কোন প্রকার চাঁদাবাজি, ঘের দখল অথবা কোন ধরনের অপকর্মের সাথে জড়িত নয়। যুবলীগের নেতাকর্মীর নামে কোন অভিযোগ থাকলে প্রমান সহ আমাদের কাছে দিলে সাথে সাথেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন কর হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন, উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তুহিন রেজা, যুবলীগ নেতা জয় ভদ্র জগাই, লিটন গাজী, হাবিবুর রহমান, ওবাইদুর রহমান নীল, রবিউল ইসলাম প্রমুখ।
থানা সুত্র জানায়, এই ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বজলুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









