যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীন চাকলাদারের পৌর নির্বাচনী কার্যালয় রবিবার সন্ধ্যায় শহরের পুরাতন গরুহাটা চত্ত্বরে উদ্বোধন করা হয়েছে। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নৌকার পৌর নির্বাচনী কার্যালয় উদ্বোধন ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগনেতা আলতাফ হোসেন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার খান, পৌর যুবলীগৈর সভাপতি কার্ত্তিক সাহা, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান প্রমুখ।









