১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কোম্পানীগঞ্জে ডাকাতের লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০১৮, ২১:২২ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কোম্পানীগঞ্জ থেকে: কোম্পানীগঞ্জে এক ডাকাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলা ভূমি অফিসের সামনের ধলাই নদীর নালা ( মরাগাঙ্গ ) নামক স্থানে পুলিশ এ লাশটি উদ্ধার করে। পুলিশ ও প্রত্যক্ষ্যধর্ষী সূত্রে জানা যায়, সকালে এলাকার লোকেরা লাশটি দেখতে পেলে কোম্পানীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশের সন্ধান মিলে। সে সিলেট জালালাবাদ থানার বড়কাপন গ্রামের মৃত তজমুল আলীর পুত্র ডাকাত হবি বুর রহমান (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, সে এলাকায় ডাকাত নামে পরিচিত। তার নামে সিলেট জালালাবাদ থানা ও গোয়াইনঘাট থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। কোম্পানীগঞ্জ থানার এস আই রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশটি তার আত্বীয় স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET