২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




খাগড়াছড়িতে বঙ্গবন্ধু আবাসন প্রকল্পের উদ্বোধন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২০, ২০:০৬ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গবন্ধুর কণ্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে,সামগ্রীক বিষয়ে কাজ চলছে,আইন শৃংখলা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেন,সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহনের ক্ষেত্রে কোন বৈষম্য করে না।

সমতলে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে তার সাথে মিল রেখে পার্বত্য চট্রগ্রামে উন্নয়ন পরিকল্পনা গ্রহন করা হচ্ছে।খাগড়াছড়ি বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্প অনুকরণীয়,সারা বাংলাদেশে এ প্রকল্পে উৎসাহিত করা হবে।

বৃস্প্রতিবার(৬ফেব্রয়ারী)সকালে,খাগড়াছড়ির পৌর সভার উদ্যোগে,বঙ্গবন্ধু পৌর আবাস প্রকপ্লের,তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ(সেক্টর)প্রকল্পের(ইউজিআইপি -থ্রী)আওতায় নির্মিত বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্প জেলা শহরের কুমিল্লাটিলা এলাকায়  ৩কোটি ৮৭লক্ষ টাকা ব্যয়ে নির্মিত৩৪ পরিবার আবাসন প্রকল্পের উদ্বোধন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি পৌর মেয়র মো: রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,মন্ত্রীর সফর সঙ্গী স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো:হেলাল উদ্দিন,ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি,খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান,খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো: হাবিব উল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালা

উদ্দিনসহ,রাজনৈকি,সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগন।আবাসন প্রকল্প উদ্বাধন ছাড়াও মন্ত্রী খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

উল্লেখ্য:ভূমিহীন-১১,বিধাব-৮,স্বামী পরিত্যক্তা-৪,প্রতিবন্ধী-৭,এবং ৩মুক্তিযোদ্ধাসহ ৩৪ পরিবার পাচ্ছে স্বপ্নে এ বাড়ী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET