২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • খাগড়াছড়ির শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রূপা মল্লিক




খাগড়াছড়ির শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রূপা মল্লিক

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ২১:৫৩ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হলেন রূপা মল্লিক রূপু। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার টি এন্ড টি গেইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
তার বাড়ি জেলা শহরের মনপুরা আবাসিক এলাকায়। ১৯৯০ সালের ২০ জানুয়ারী জন্মগ্রহন করা এই শিক্ষিকা শিক্ষাগত পেশায় যোগদান করেন ২০১১ সালে। তিনি বিএ পাশ করার পাশাপাশি সার্টিফিকেট ইন এডুকেশন পরীক্ষা পাশ করেন ২০১২ সালে। তিনি সঙ্গীতের প্রশিক্ষক এবং আইসিটিতে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষিকা। এছাড়া স্কাউটস, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন সাংস্কৃতিক কাজে জড়িত। তিনি প্রধান মন্ত্রীর অফিস থেকে পরিচালিত এটুআই প্রোগামে ২০১৯ সালে দু’বার সেরা কন্টেন্ট মেকার হয়েছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ইমাতুল জারিয়াহ প্রিয়ন্তি ও সাজিদ আবদুল্লাহ নামক দু”সন্তানের জননী। তার স্বামী খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান ও জেলা দুদুক এর সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।
খাগড়াছড়ি সদর ইউএনও মোছাঃ শামছুন্নাহার বলেন শিক্ষা মন্ত্রনালয়ের নিয়ম মতে ৭ সদস্য বিশিষ্ট কমিটি শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা বাছাই করেছেন। ৩ ডিসেম্বর মঙ্গলবার বাছাই কমিটি আগ্রহী শিক্ষিকাদের মৌখিক পরীক্ষা নিয়েছেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে থাকা সাটিফিকেটগুলোর ভিত্তিতে নাম্বার দিয়েছেন এবং ৪ ডিসেম্বর বুধবার দুপুরের পর ফলাফল প্রকাশ করেছেন।
পাঠদান দক্ষতা,শিক্ষাগত যোগ্যতা, সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্যপ্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয় বিবেচনা করে রূপা মল্লিক রূপুকে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। বাছাই কমিটিতে আরো ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এডিন চাকমা, মোঃ মঞ্জুর মোরশেদ, সুবায়ন চাকমা এবং ইউআরসি ইন্সট্রাক্টর রিন্টু কুমার চাকমা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET