নজরুল ইসলাম চৌধুরীঃ
শনিবার (৬ অক্টোবর) বিকেলে ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স অঙ্গিনায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আজ আমরা প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করেছি। এ উন্নয়ন সহ্য করতে পারছেনা খালেদা জিয়া। শিরীন আখতার আরো বলেন, এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়া বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের লালন পালন করছে। স্বাধীনতা বিরুধী জামায়াত-শিবিরকে আস্ফালন করছে। “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা ২০১৮-এর সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, পৌর মেয়র এম মোস্তফা, জাসদ ফেনী জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী পৌর কাউন্সিলর আলেয়া বেগম মন্জু।

এ সময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ, শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম চৌধুরী, মৎস অফিসার নজরুল ইসলাম,পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আবু বকর শিবলী, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।









