১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




খুলনার দিঘলিয়ার ‘কনডম রিপন’ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ১৪:৫১ | 805 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কনডম রিপনসহ (গোল চিহ্নিত) গ্রেফতারকৃতরাখুলনার দিঘলিয়া উপজেলার ফরমায়েশখানা এলাকা থেকে তালিকাভুক্ত স’ন্ত্রা’সী রিপন শেখ ওরফে কনডম রিপনসহ (৩০) তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব। রিপনের বিরুদ্ধে স’ন্ত্রা’স ও চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর রাতে র‍্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের সময় বিপুল পরিমাণ অ’স্ত্র ও গু’লি উদ্ধার করেছে।

রিপন শেখ ওরফে কনডম রিপন ফরমায়েশখানা এলাকার বনসার বলীর ছেলে। গ্রেফতারকৃত অন্যরা হলো পাবনা জেলা সদরের বাবুল শেখের ছেলে আব্দুল্লাহ কাওছার (২৪) ও খুলনা মহানগরীর খালিশপুরের মো. আকরাম শেখের ছেলে ইকবাল শেখ (২৭)।

র‍্যাব-৬ এর পরিচালক সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘রিপন বার্মাশিল ঘাট মালিক সমিতির সভাপতি ও দিঘলিয়ার তালিকাভুক্ত স’ন্ত্রা’সী। তার নামে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি বিদেশি পি’স্তল, একটি ওয়ান শ্যু’টারগা’ন, ৯টি গু’লি, একটি ম্যাগাজিন, ১৯টি রাম’দা, চারটি মোবাইল, চারটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড ও নগদ ১৩৫০ টাকা জ’ব্দ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET