কক্সবাজার থেকে এসএ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার চালান গ্রহণ করার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৫৯২০ পিছ ইয়াবা, নগত ৩২৬০ টাকা ও ৩টি মুঠোফোন উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাত আড়াইটায় ভোগড়া এলাকার এস এ পরিবহনের সামনে থাকে তাদের আটক করা হয়। র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল¬াহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের দুলাল মিয়ার ছেলে সুমন হাসান (২১) ও শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে মাহফুজ আহম্মেদ (২২)।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল¬াহ আল মামুন জানান, গোপন সংবাদে জানতে পারেন কক্সবাজার থেকে এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার একটি বড় চালান গাজীপুরে আসতেছে। পরে সাদা পোশাকে র্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়। আটক দুই জন ইয়াবা ডেলিভারি নেওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








