এম দুলাল আহাম্মেদ,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ ম্লোগানকে সামনে রেখে,সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে জেলার গুইমারাতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। মেলাকে ঘিরে মেলা প্রাঙনে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।উন্নয়ন মেলা পরিনত হয়েছে সববয়সী মানুষের আশা-আকাঙ্খার কেন্দ্র-বিন্দুতে।
বৃহস্প্রতিবার(৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্স –এর মাধ্যমে দেশব্যাপী ৩দিনের ‘উন্নয়ন মেলা-২০১৮’ এর শুভ উদ্বোধন করেন।গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্ইুমারা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র্যালি গুইমারা বাজার প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে লে: কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, পিএসসি, জি, জোন কমান্ডার, সিন্দুকছড়ি জোন এবং বিশেষ অতিথি হিসেবে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান মিজ ঝর্ণা ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমা,গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: গিয়াস উদ্দিন এবং উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া উক্ত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয় আলোচনা সভায় অংশগ্রহণ করেন।এতে গুইমারা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং গুইমারা উপজেলার সর্বসাধারণ অংশগ্রহন করে।









