১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গুইমারায় রাজনৈতিক মামলার আসামী গ্রেফতার

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১০ ২০২৫, ২১:১৬ | 674 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুইমারা থানার বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। ১০ নভেম্বর, সোমবার  দুপুর ১২:৪৫ ঘটিকার সময় এসআই শিবব্রত দাস এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে ২নং হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া বাজার এলাকা থেকে আব্দুল কাদের (৪৬) নামের ব্যক্তিকে আটক করা হয়।
আব্দুল কাদেরকে গুইমারা থানার মামলা নং-০১, তারিখ ০৩/১০/২০২৪ খ্রিঃ, ধারা ১৪৩/১৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৪৩৬/৩৮০/৫০৬/১১৪ পেনাল কোড এবং ৩/৪ The Explosive Substance Act 1903 এর মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বেলা ১:২০ মিনিটে থানায় আনা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আব্দুল কাদের পূর্বে ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্বে ছিলেন।তার পিতার নাম-পিতা-মৃত মোঃ হোসেন, মাতা-তাহেরা ফেরদৌসি, সাং-মাহবুব নগর, পাতাছড়া, থানা-রামগড়,জেলা -খাগড়াছড়ি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET